শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ঢাকায় মুজিববর্ষ উদ্বোধনী আয়োজনের মূল বক্তা মোদি
প্রথম পাতা » » ঢাকায় মুজিববর্ষ উদ্বোধনী আয়োজনের মূল বক্তা মোদি
১১১৩৬৭ বার পঠিত
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় মুজিববর্ষ উদ্বোধনী আয়োজনের মূল বক্তা মোদি

ঢাকায় মুজিববর্ষ উদ্বোধনী আয়োজনের মূল বক্তা মোদিজাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ‌্যে ২০২০ সালে বছরব‌্যাপী আয়োজন ‘মুজিববর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি।

শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চিফ অব মিডিয়া সেল নাসরীন জাহান লিপি গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা মৌখিকভাবে তাকে প্রস্তাব করেছি, তিনিও সম্মতি প্রদান করেছেন। আশা করছি তিনি বক্তব‌্য দেবেন। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে অন‌্যান‌্যদের মধ‌্যে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন মোদি।

দুতাবাস সূত্র জানান, মুজিববর্ষের মূল আয়োজনে বক্তব‌্য রাখার জন্য সরকারের পক্ষ থেকে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেন। নরেন্দ্র মোদি এ আমন্ত্রণ গ্রহণও করেছেন।

হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম বলেন, ‘অনুষ্ঠানে ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে। এছাড়া অন্তত ৩৯ বিশ্বনেতাকে ঢাকায় আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকে ইতোমধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন।’

বিশেষ এই আয়োজনে ভারত এরই মধ্যে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে রেখেছে। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়েও সবুজ সংকেত রয়েছে।

এদিকে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও নরেন্দ্র মোদি কর্তৃক অনুষ্ঠানে মূল বক্তব্য দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ সব শ্রেণিপেশার মানুষ।

এছাড়া ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে বছরটি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।



এ পাতার আরও খবর

ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী

আর্কাইভ