সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন | শিশু কর্ণার » নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
![]()
মাতৃভাষা ও ভাষাবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে চতুর্থবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দুটি বিভাগ নির্ধারণ করা হয়েছে। ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ বিভাগে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
অনলাইনে আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। এ জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের শেষ সময় ২০ অক্টোবর। এ ছাড়া স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন ফরম পূরণ করা যাবে।
নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রতিযোগিতার কেন্দ্র ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ২৫ অক্টোবরের পর ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আয়োজন দেশের ৯ অঞ্চলে
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেশের নয়টি অঞ্চলে। অঞ্চলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা। আগামী ৩১ অক্টোবর থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতার কেন্দ্র ও সময়সূচি জানতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক : https://imli.gov.bd/






যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়
পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই 