সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা, উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা, উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি পূর্বমধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) নিম্নচাপটি একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার (২৫ অক্টোবর) অতি-গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী ধাপে সোমবার (২৬ অক্টোবর) সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার পার্শ্ববর্তী উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে প্রতিকূল আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে গভীর সমুদ্রে অবস্থানরত মৎস্যজীবীদের সোমবার (২৬ অক্টোবর) বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।






পরিবেশ রক্ষায় সবুজ অর্থায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্ব প্রতিমন্ত্রীর
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দেশে
প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে উৎপাদকদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান
জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের বড় অর্জন, সেরার মুকুট আইমানের
জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য চাইল সংসদীয় কমিটি
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে?
বাড়বে শীত, টানা ২দিন বৃষ্টির সম্ভাবনা
রাতে তাপমাত্রা বাড়বে
‘প্রাকৃতিক সমস্যা মানব সৃষ্ট’ 