শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | প্রবাস | ব্যাবসা-বাণিজ্য » ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য, কমেছে আয়
প্রথম পাতা » আন্তর্জাতিক | প্রবাস | ব্যাবসা-বাণিজ্য » ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য, কমেছে আয়
১২ বার পঠিত
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য, কমেছে আয়

---

 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে গত বছরের একই সময়ের তুলনায় দেশের ডেনিম রপ্তানি ৫ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানির পরিমাণ ৪ দশমিক ৪০ শতাংশ কম।

এ সময়ে ইইউর দেশগুলোতে বাংলাদেশ থেকে ৮৭ কোটি ইউরোর ডেনিম পোশাক রপ্তানি হয়েছে। ইউরোপের এ বাজারে বাংলাদেশের অংশীদারত্ব দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪০ শতাংশে।

রপ্তানির পরিমাণের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান। দেশটি আলোচ্য সময়ে ইউরোপীয় ইউনিয়নে ৫৩ কোটি ইউরোর ডেনিম পোশাক সরবরাহ করেছে। তবে আগের বছরের তুলনায় পাকিস্তানের রপ্তানি ৭ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ইইউর বাজারে দেশটির অংশ ১৭ দশমিক ৭৮ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তুরস্কের ডেনিম পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমে ৪৪ কোটি ইউরোতে নেমেছে। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা তিউনিসিয়ার রপ্তানির পরিমাণ ২২ কোটি ইউরো।

বাংলাদেশের ডেনিম রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও এ বাজারে চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি দ্রুত বাড়ছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে নিজেদের শীর্ষ অবস্থান বজায় রাখতে বাংলাদেশের রপ্তানিকারকদের সামনে প্রতিযোগিতা আরও জোরালো হচ্ছে।

 



এ পাতার আরও খবর

কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন ৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা

আর্কাইভ