সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত

কলেজে সদ্য ভর্তি হওয়া মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬।
ব্র্যাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক অসচ্ছলতার কারণে যেসব মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের পাশে দাঁড়াতে নিজস্ব অর্থায়নে ‘মেধাবিকাশ বৃত্তি’ কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।
- আবেদনকারীর পরিবারের মাসিক আয় সর্বোচ্চ ২০ হাজার টাকা হতে হবে।
বৃত্তির আর্থিক সহায়তা
এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এককালীন ৮ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করবে ব্র্যাক।
শিক্ষার্থী বাছাইয়ের শর্ত
ক. আবেদনকারীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে।
খ. শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য হতে হবে।
গ. ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।
ঘ. ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঙ. ব্র্যাক গ্র্যাজুয়েট এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। এ ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। তাঁদের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের নির্ধারিত শর্ত শিথিল করা যেতে পারে।
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
- শিক্ষাবর্ষ ও ভর্তি: এ বৃত্তির আবেদন কেবল ২০২৬-২৭ শিক্ষাবর্ষে (Session: 2026-27) সরকারি বা বেসরকারি কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
- আবেদনপত্র পূরণ: ফরমের প্রতিটি ঘরে নির্ভুল তথ্য দিতে হবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার জিপিএ এবং কলেজে ভর্তির তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র: মূল সনদ, নম্বরপত্র এবং কলেজে ভর্তি নিশ্চিত হওয়ার প্রমাণপত্রের স্পষ্ট স্ক্যান কপি পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। অস্পষ্ট বা ঝাপসা নথি গ্রহণযোগ্য হবে না।
- আয়ের তথ্য: পরিবারের মাসিক বা বার্ষিক আয়ের বিবরণ সঠিকভাবে দিতে হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রমাণপত্র চাওয়া হতে পারে।
- যোগাযোগের তথ্য: আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সচল রাখতে হবে, যাতে প্রয়োজনে কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে।
- আবেদন বাতিলের সতর্কতা: কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ পাওয়া গেলে আবেদন যেকোনো পর্যায়ে বাতিল হতে পারে।
- আবেদন করুন এখানে : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeB0HFAlh2YhP91dluSm4FzzQiLJ0g1On0TooAAMu13QtZIww/viewform
- আবেদনের আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন : https://drive.google.com/…/1YBSUkeVaFY3JUWC7zTCWr…/view






নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর 