শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষা » শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষা » শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
২১ বার পঠিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান

---

 

শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নামে ছড়িয়ে পড়া একটি কথিত অফিস আদেশকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মন্ত্রণালয়। গত ১১ অক্টোবর ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি অ্যাকাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে প্রচারিত আদেশটি মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরও জালভাবে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে একটি অফিস আদেশ প্রচার করা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর জানানো হয়েছে, প্রচারিত ওই নথির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

মন্ত্রণালয়ের মতে, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তাই কথিত আদেশটির বিষয়ে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, ভুয়া অফিস আদেশকে ভিত্তি করে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা যাবে না। পাশাপাশি অসত্য তথ্যসংবলিত নথিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিংবা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

 



এ পাতার আরও খবর

নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আর্কাইভ