শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
প্রথম পাতা » দেশজুড়ে » বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক

---

বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে চলতি হিসাবের বিভিন্ন খাতের বিদ্যমান বিধিবিধান একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ও পরিবহন সেবা ব্যতীত বহির্মুখী রেমিট্যান্সের জন্য প্রযোজ্য বিভিন্ন নির্দেশনা এখন একটি নথিতেই পাওয়া যাবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন সার্কুলার প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন সময়ে বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে জারি হওয়া নির্দেশনাগুলো একটি নথিতে একত্র করার মাধ্যমে ব্যাংক ও সংশ্লিষ্টদের জন্য বিধি অনুসরণ আরও সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে গত বছরের ৩০ সেপ্টেম্বর জারি করা মূল সার্কুলারের পাশাপাশি পরবর্তী সময়ে প্রকাশিত সংশোধনী, নির্দেশনা ও সংশ্লিষ্ট অন্যান্য সার্কুলারের বিষয়গুলোও সংযোজন করা হয়েছে।

নতুন সমন্বিত সার্কুলার কার্যকর হওয়ার পর এর আওতাধীন আগের সব নির্দেশনা বাতিল বলে বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট প্রতিবেদন দাখিলের বিষয়ে পূর্বে জারি করা নির্দেশনাগুলো আগের মতোই বহাল থাকবে।

সমন্বিত সার্কুলারে বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা ব্যয় পরিশোধের পাশাপাশি সরকারি ও আধা-সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের খরচ মেটানোর নিয়মও রাখা হয়েছে। এ ছাড়া ভিসা ও অভিবাসন ফি, বিদেশে কর্মসংস্থান এবং পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেওয়ার ব্যয় পরিশোধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিদেশে মুনাফা ও লভ্যাংশ পাঠানো, পরামর্শক ও প্রশিক্ষণ সেবার বিপরীতে মূল্য পরিশোধ এবং বিদেশি এজেন্টদের পাওনা পরিশোধের নিয়মও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিদেশে শাখা খোলা এবং উড়োজাহাজ ও জাহাজের লিজ ভাড়া পরিশোধের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা, ই-কমার্স এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) বিভিন্ন বৈদেশিক অর্থ পরিশোধের বিধানও এতে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে লেনদেন, কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ পরিশোধ এবং ব্যাংকের মধ্যস্থতায় আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্টের আওতায় সম্পন্ন লেনদেন সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশ ভ্রমণ বাবদ ব্যয়ের বিভিন্ন নিয়মও একই সার্কুলারে একত্র করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক সফর এবং হজ ও ওমরাহ পালনের মতো প্রয়োজনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সমন্বিত সার্কুলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী এক বছর কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা সমন্বিত সার্কুলারের সঙ্গে সামঞ্জস্য রেখে পড়তে হবে।

কোনো বিষয়ে নতুন সার্কুলার ও আগের নির্দেশনার মধ্যে অস্পষ্টতা বা অসামঞ্জস্য দেখা দিলে মূল সার্কুলারে দেওয়া নির্দেশনাই অনুসরণ করতে হবে।

 



এ পাতার আরও খবর

এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ

আর্কাইভ