শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » » এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » » এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
৫৩ বার পঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী

---

 

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, বিশ্বব্যাপী কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও প্রযুক্তিনির্ভর দক্ষতার চাহিদা দিন দিন বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় তৈরি করে শিক্ষার্থীদের একদিকে শিক্ষা, অন্যদিকে কর্মজীবনের প্রস্তুতি এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল পাঠ্যবিষয় আয়ত্ত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে তাদের শুভেচ্ছা ও উৎসাহ জানাতে জবি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন উপহার ও পুরস্কার দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ। তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা বড় ভূমিকা রাখার পাশাপাশি বৈশ্বিক পরিসরেও নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন।

বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বিগত ফ্যাসিবাদী আমলের কালো থাবার কারণে তার শিক্ষার্থীরা আজ নিঃস্ব অবস্থায় রয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ধারণ করার আহ্বান জানান তিনি।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন।

নবীনবরণ শেষে বিকেলে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে সংগীতশিল্পী জেফার, মৌসুমী মৌ এবং জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন পারফর্ম করার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব

আর্কাইভ