বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » বিদেশের ৮ কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা
বিদেশের ৮ কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এবার দেশের বাইরে ৮টি দেশে ১২ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো সৌদিআরব-৪, সংযুক্ত আরব আমিরাত-২, বাহরাইন-১, ওমান-১, কুয়েত–১, লিবিয়া-১, গ্রীস-১, কাতার-১।
বিদেশে অবস্থিত কেন্দ্রসমূহে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬১৫, এর মধ্যে ছাত্র ২৮৯ জন ও ছাত্রী ৩২৬ জন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সম্মেলন কক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র আর ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন।






বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ 