শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর
১৭ বার পঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর

---

 

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি এবং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ নভেম্বর ২০২৬ রাত ১২টা। আবেদন ফি পরিশোধ করা যাবে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। একজন আবেদনকারী আইএইচটি অথবা ম্যাটসের যেকোনো একটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি ৮০০ টাকা, যা প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ ফি ফেরতযোগ্য নয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদন, পরীক্ষা ও ফি জমার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

ভর্তির যোগ্যতা ও শর্ত, পরীক্ষাকেন্দ্র, সরকারি আইএইচটি ও ম্যাটসের আসনসংখ্যা ও আসনবিন্যাস, অনলাইনে আবেদনপত্র পূরণের নির্দেশনা এবং প্রার্থী নির্বাচনের নিয়মসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট পোর্টাল , স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট , স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েব পোর্টাল -এ।

নম্বর বণ্টন ও প্রার্থী নির্বাচন

ভর্তি পরীক্ষায় এসএসসি পর্যায়ের পাঠ্যসূচির ভিত্তিতে এক ঘণ্টায় ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ নম্বর করে রাখা হয়েছে। সাধারণ জ্ঞানের জন্য বরাদ্দ ১০ নম্বর। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৪০ নম্বর অর্জন বাধ্যতামূলক।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএকে পাঁচ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলের দ্বিগুণ হিসেবে ১০ নম্বর নির্ধারণ করা হবে। এর সঙ্গে ভর্তি পরীক্ষায় পাওয়া ১০০ নম্বরের ফল যোগ করে জাতীয় মেধাক্রম তৈরি করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য কোনো প্রার্থী সরকারি বা বেসরকারি আইএইচটি কিংবা ম্যাটসে ভর্তির সুযোগ পাবেন না।

ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশনার বিস্তারিত জানতে ভিজিট করুন - https://dgme.gov.bd/pages/notices/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B8-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-81p2b1-6ad60b585f8380a72a5a8d63

 



এ পাতার আরও খবর

বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি
বিভাগ পরিবর্তনের ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা বিভাগ পরিবর্তনের ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা
শর্ত সাপেক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী বুয়েট শর্ত সাপেক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী বুয়েট
১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

আর্কাইভ