শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
প্রথম পাতা » দেশজুড়ে » বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
১৭ বার পঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব

---

 

‘একত্রে শক্তিশালী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বেসরকারি পর্যায়েও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জলাতঙ্ক বা র‌্যাবিস মূলত র‌্যাবডোভাইরাস পরিবারের একটি ভাইরাসজনিত রোগ। কুকুর, শেয়াল, বাদুর, বেজিসহ বিভিন্ন উষ্ণ রক্তের প্রাণীর মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের প্রায় সব দেশেই জলাতঙ্কের উপস্থিতি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) তথ্য বলছে, জলাতঙ্কে প্রতি বছর বিশ্বে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়। ১৫০টিরও বেশি দেশে এ রোগের সংক্রমণ দেখা যায়। মোট মৃত্যুর প্রায় ৯৫ শতাংশই এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে হয়ে থাকে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত যথাযথ চিকিৎসা গ্রহণ করা হলে জলাতঙ্ক সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মৃত ৩৮ জনের মধ্যে ৩৪ জন কুকুরের কামড়ে এবং চারজন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়েছিলেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী এ ধরনের চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

কুকুরের কামড়ের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। হাত বা পায়ের মতো শরীরের কোনো অংশে কামড় লাগলে র‌্যাবিস ভ্যাকসিন কার্যকরভাবে রোগ প্রতিরোধ করতে পারে এবং এর সাফল্যের হার প্রায় শতভাগ। তবে মাথার মতো সংবেদনশীল স্থানে কামড়ের ক্ষেত্রে ভ্যাকসিন সবসময় কার্যকর নাও হতে পারে। এ কারণে জলাতঙ্ক প্রতিরোধে চিকিৎসা গ্রহণের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করাও জরুরি।

প্রসঙ্গত, ১৮৮৫ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী লুই পাস্তুর ও তার সহযোগীরা জলাতঙ্কে আক্রান্ত নয় বছর বয়সী শিশু জোসেফ মেস্টারকে জলাতঙ্কের টিকা প্রয়োগ করে সফলতা অর্জন করেন। পরবর্তী সময়ে এই টিকা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। চিকিৎসাবিজ্ঞানের এই বিখ্যাত বিজ্ঞানী ১৮৯৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর মারা যান।

লুই পাস্তুরের জলাতঙ্কের টিকা আবিষ্কারের অবদানকে স্মরণীয় করে রাখা এবং বিশ্বব্যাপী মানুষকে রোগটি সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে ২০০৭ সাল থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ পালিত হয়ে আসছে।

 



এ পাতার আরও খবর

ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ

আর্কাইভ