শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » কলেজ | দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন » এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
প্রথম পাতা » কলেজ | দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন » এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
২৩ বার পঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর

---

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ জন্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো দিন পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ সময়সীমার মধ্যে একটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে এখনো ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা যাবে বলে জানান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।



আর্কাইভ