সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষাঙ্গন » ডেঙ্গু প্রতিরোধে পেকুয়ার ৫৬ স্কুলে ১৩ হাজার শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পেকুয়ার ৫৬ স্কুলে ১৩ হাজার শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান
![]()
সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ কার্যক্রমে অংশ নেন। এতে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হন।
অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করে। পরে সংগ্রহ করা পাতা, কাগজসহ বিভিন্ন ধরনের আবর্জনা বিদ্যালয়ের নির্ধারিত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এর ফলে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার হওয়ার পাশাপাশি শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে। শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে পারলে এর ইতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়বে। বিদ্যালয়ে অর্জিত পরিচ্ছন্নতার অভ্যাস শিক্ষার্থীরা নিজেদের বাড়িতেও কাজে লাগাবে। এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বিষয়ে মানুষের সচেতনতা বাড়বে।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠে। পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস বলেন, উপজেলার ৫৬টি স্কুলে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে একদিন এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।






প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত
এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা 