শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ই-কমার্স » বাংলা কিউআর লেনদেনে ব্যাংক-পেমেন্ট প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা
প্রথম পাতা » ই-কমার্স » বাংলা কিউআর লেনদেনে ব্যাংক-পেমেন্ট প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা
৬ বার পঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা কিউআর লেনদেনে ব্যাংক-পেমেন্ট প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা

---

 

ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ব্যবহার বাড়াতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে সম্পন্ন হওয়া অনূর্ধ্ব ২ হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) আওতায় থাকা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদাতা এবং বৈধ ট্রেড লাইসেন্স থাকা অন্যান্য মার্চেন্টদের লেনদেনের জন্য মাসিক ভিত্তিতে এ প্রণোদনা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা কিউআরভিত্তিক লেনদেনের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে গত ১০ আগস্ট জারি করা আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট বিধান বাতিল করে নতুন এ নিয়ম কার্যকর করা হয়েছে।

তবে নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগের বিজ্ঞপ্তিতে থাকা অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।