রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | প্রবাস » ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ

বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে থেকেই উচ্চ অভিবাসন ব্যয়ের চাপের মধ্যে থাকা কর্মীদের বিদেশে যেতে এখন এ খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।
নতুন নির্ধারিত ফি আগের তুলনায় ৫৭ দশমিক ১ শতাংশ বেশি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশোধিত এ ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। এর মধ্যে কল্যাণ ফি ২ হাজার টাকা বাড়ায় বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় আরও বাড়বে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়ানো ও এসব কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক সেবা দিয়ে থাকে।






বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
মহান শিক্ষা দিবস আজ 