শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | ব্যাবসা-বাণিজ্য » বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
প্রথম পাতা » দেশজুড়ে | ব্যাবসা-বাণিজ্য » বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৬ বার পঠিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল

---

 

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের অর্থনীতিকে শিল্পভিত্তিক করে তুলতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। পিছিয়ে থাকা এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক শিল্প অবকাঠামো গড়ে তোলা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড (এসইজেডএল) আয়োজন করে ‘বগুড়া বিনিয়োগকারী রোড শো ২০২৬’। সম্প্রতি বগুড়ার একটি রিসোর্টে এ রোড শো অনুষ্ঠিত হয়।

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উত্তরাঞ্চলের প্রায় ৭৫ জন বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পপতি ও উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন। আয়োজকদের ভাষ্য, দেশের বৃহত্তম বেসরকারি সবুজ অর্থনৈতিক অঞ্চলে বিশ্বমানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনের জন্য যে অবকাঠামো তৈরি করা হয়েছে, তা উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টির সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে একটি উপস্থাপনা দেন প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শরিফুল ইসলাম। তিনি জানান, যমুনা সেতুর ঠিক পশ্চিম পারে এক হাজার ৪১ একরেরও বেশি জমির ওপর গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। চার শতাধিক নির্ধারিত প্লট নিয়ে গঠিত এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ, শতভাগ মিঠাপানি সরবরাহ এবং উন্নত যোগাযোগ অবকাঠামোর সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর বহুমুখী পরিবহন সুবিধা কাজে লাগিয়ে নৌ, সড়ক ও রেলপথের মাধ্যমে আন্তর্জাতিক বন্দরগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এর ফলে রপ্তানিমুখী শিল্পের ‘লিড টাইম’ বা পণ্য পরিবহনে প্রয়োজনীয় সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পরিবেশবান্ধব শিল্প উৎপাদন নিশ্চিত করতে এখানে বিশ্বমানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এবং সোলার বিদ্যুৎ পার্কের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাহ বলেন, উত্তরবঙ্গের ব্যবসায়ীরা সবসময়ই দূরদর্শী এবং বিনিয়োগে আগ্রহী। সিরাজগঞ্জের এ বেসরকারি উদ্যোগ কার্যকরভাবে চালু হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের চিত্রেও পরিবর্তন আসবে। এ সুযোগ কাজে লাগাতে তিনি স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের উদ্যোগ প্রশংসনীয়। এখানকার বিশেষ যোগাযোগ সুবিধার কারণে স্থানীয় উদ্যোক্তারা তুলনামূলক সহজে তাদের শিল্পকারখানার পরিধি বাড়াতে পারবেন।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশের ভারসাম্যপূর্ণ শিল্পায়ন ও আঞ্চলিক পর্যায়ে বিনিয়োগ বাড়াতে রোড শোর মতো সরাসরি যোগাযোগের উদ্যোগ গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলকে শুধু কৃষিনির্ভর অঞ্চল হিসেবে সীমাবদ্ধ না রেখে সিরাজগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চলকে শিল্পভিত্তিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তাইয়েব জাকির এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। বক্তারা বলেন, আন্তর্জাতিক কমপ্লায়েন্স মানদণ্ড অনুসরণকারী আধুনিক অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে।

আয়োজনের শেষ পর্যায়ে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনা ও মতবিনিময়ের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ ইজেডকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হয়েছে।

রোড শোতে অংশ নেওয়া স্থানীয় উদ্যোক্তাদের অনেকেই প্লট বরাদ্দ এবং সম্ভাব্য অবকাঠামোগত সুবিধা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ রোড শোর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ও বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হয়েছে। এর ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতে এ অঞ্চলে নতুন শিল্পায়নের গতি সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।

 



এ পাতার আরও খবর

ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
মহান শিক্ষা দিবস আজ মহান শিক্ষা দিবস আজ

আর্কাইভ