শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ | প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
প্রথম পাতা » চাকরির সংবাদ | প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
২৩ বার পঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ

---

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের তালিকা আজ (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে। কোন কারণে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র জারি করা হয়নি, সে বিষয়ে মতামতসহ তালিকা পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিয়োগ কার্যক্রম এগিয়ে চলছে। এ বিষয়ে অধিদপ্তরের দেওয়া চিঠিই বহাল রয়েছে। মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মাঠ পর্যায়েও অধিদপ্তরের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা পাঠানো হয়নি।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করার নির্দেশনা ছিল। কোনো প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পেলে তার কারণ ও মতামতসহ তালিকা ২৮ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠানোর কথা বলা হয়। এরপর পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১ অক্টোবর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর পদায়ন আদেশ জারি করা হবে।

সূত্র জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। ৪ অক্টোবর পদায়ন আদেশ জারির পর প্রশিক্ষণের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে রোববার (২৭ সেপ্টেম্বর) প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সব জেলায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অবস্থানরত প্রার্থীরা জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে নিয়োগপত্র বিতরণ শুরু হয়েছে। তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে বাকি ৬১ জেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ সব প্রার্থীর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। সব জেলায় নিয়োগপত্র বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

এদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও সভায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, ১ অক্টোবর পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন-ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

 



আর্কাইভ