ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি

শেয়ারবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবার ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশের উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ গঠনের মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ব্যবসাটি চালুর আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।
শর্ত পূরণের অংশ হিসেবে আইপিডিসির স্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। পাশাপাশি গঠন করা হবে একটি স্বাধীন শরিয়া সুপারভাইজরি কমিটি এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ। ইসলামি অর্থায়নের জন্য ব্যবহৃত তহবিলও আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং চালু করতে হবে পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা।
এ ছাড়া শরিয়াহভিত্তিক অর্থায়ন পরিচালনার জন্য নির্ধারিত নীতিমালা ও কার্যপদ্ধতির নির্দেশিকাও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।
আইপিডিসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর জন্য চূড়ান্ত অনুমোদনের আবেদন করবে তারা। ফলে নীতিগত অনুমোদন পেলেও এখনই এ কার্যক্রম শুরু করতে পারছে না প্রতিষ্ঠানটি।
নতুন উদ্যোগের ফলে প্রচলিত অর্থায়ন ব্যবসার পাশাপাশি ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে আইপিডিসির জন্য।







খেলাপি ঋণের চাপেও নিয়ন্ত্রণে ১৩ ব্যাংক, হার ৫ শতাংশের নিচে
চলতি মাসেই ৯ ব্যাংকের ২০১৯ সালভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি: বিএসসি
১ মিনিটেই ‘নগদ’ অ্যাকাউন্ট, উদ্বোধন করলেন জয়
মোবাইলভিত্তিক বীমা সেবা এখন বিকাশে
৪৮ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে
‘পরিচয়’ এর সঙ্গে ইস্টার্ন ব্যাংকের যাত্রা শুরু
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে ডিএমডি পদে ১১ জনের পদোন্নতি
অগ্রণীকে ব্যাংককে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
শাহজালাল ব্যাংকে যোগ দিলেন মঈনুদ্দীন চৌধুরী 