শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | মাদরাসা | শিক্ষাঙ্গন » দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রথম পাতা » দেশজুড়ে | মাদরাসা | শিক্ষাঙ্গন » দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
১১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ

---

 

দেশের সব মাদ্রাসাকে মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলেঅঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিনশীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। লক্ষ্য বাস্তবায়নে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীর পরিচয় শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় সক্ষমতাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির তুলনায় যোগ্যতা, অংশগ্রহণ জনগণের আস্থা বেশি গুরুত্বপূর্ণ। একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও উদ্যোগ নেওয়া হয়েছে।



আর্কাইভ