শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | নার্সিং কলেজ | বিএড কলেজ » শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » দেশজুড়ে | নার্সিং কলেজ | বিএড কলেজ » শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

---

 

শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগে একটি নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীর সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু ও জনস্বাস্থ্যবিদ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ  মুহিতকে নাগরিক সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে বক্তব্যে শাহজাদপুরের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজের রাজনৈতিক দর্শন, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং শাহজাদপুরের দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

এ সময় রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যে সমাজ দুর্নীতিবাজকে সফল মনে করে সম্মান দেয় এবং সৎ মানুষকে বোকা বা অকর্মণ্যভাবে, সেই সমাজে দুর্নীতিবাজই জন্ম নেবে। সন্তানকে আমরা কী উপদেশ দিচ্ছি তার চেয়ে বড় বিষয়, তারা সমাজ ও পরিবারে কী দেখছে।’ তিনি বলেন, ‘আমাদের মন-মানসিকতায় যদি ন্যায় ও অন্যায়ের পার্থক্য স্পষ্ট না হয়, তবে বারবার সমাজে সুবিধাবাদী ও ফ্যাসিবাদী মানসিকতারই জয়জয়কার হবে।’ ব্যক্তিগত অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, আমৃত্যু রাজনীতি আঁকড়ে থাকার ইচ্ছাও নেই। আমি মারামারি, মাদক ব্যবসা বা চাঁদাবাজির রাজনীতি শিখিনি, পেশাগত জীবনে শিখেছি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান পরিচালনা করা। মানুষ মরণশীল, কিন্তু একটি সৎ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও সেবা দিয়ে বাঁচিয়ে রাখে।’

শাহজাদপুরের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, উপজেলার সার্বিক যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন বড় হাসপাতাল, নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া তরুণ সমাজকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং স্থানীয় ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধশিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় তিনি বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে জাতির সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়, সরকার অট্টালিকা ও রাস্তাঘাট গড়তে পারলেও মানুষের মন-মানসিকতা বদলে দিতে পারে না। সমাজে সততা ও ন্যায়ের চর্চা না থাকলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে বলেও সতর্ক করেন তিনি।

ঢাকায় কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও কর্মকর্তাদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে দল-মতনির্বিশেষে যেকোনো ছোট বা বড় উদ্যোগ নেওয়া হলে তিনি সব সময় পাশে থাকবেন।



এ পাতার আরও খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে

আর্কাইভ