সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » » করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী
করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী
এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৬ ডিসেম্বর) রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। আইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রবিবার (৬ ডিস্মেবর) রাতে তার পজেটিভ রিপোর্ট আসে।
এসময় তিনি আরও জানান, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
এর আগে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।






এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
মহান শিক্ষা দিবস আজ
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে 