শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হবে না
প্রথম পাতা » » মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হবে না
৬৮৬০৩ বার পঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হবে না

মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হবে নাসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া ঢুকতেই দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এমন নির্দেশনার কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

সচিব বলেন, সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া ঢুকতেই দেয়া হবে না। শুধু সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠানেও ঢুকতে দেয়া হবে না। সব প্রতিষ্ঠান, হাট-বাজার, শপিংমল, স্কুল, সাসাজিক বা ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সব প্রতিষ্ঠানকেই নির্দেশনা দেয়া হয়েছে, নো মাস্ক নো সার্ভিস। এটা একেবারেই নির্দেশনা দিয়ে দিয়েছি।

তিনি বলেন, গণপরিবহনের বিষয়েও আমরা কথা বলব। আমরা সড়ক, নৌপরিবহন ও রেল সচিবের সাথে কাল পরশুই বসব। সেখানে একটা সিদ্ধান্ত নেবো।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজীববর্ষ-২০২০’ উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আগামি ৮ তারিখ বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। এটি গত ২২শে মার্চ দেয়ার কথা ছিলো। এর প্রক্ষাপটে ভাষনটি আপডেট করা হয়েছে, মন্ত্রিসভা ভাষণের অনুমোদন দিয়েছে।



এ পাতার আরও খবর

এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
মহান শিক্ষা দিবস আজ মহান শিক্ষা দিবস আজ
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে

আর্কাইভ