শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » চলতি সপ্তাহেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: ইউজিসি চেয়ারম্যান
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » চলতি সপ্তাহেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: ইউজিসি চেয়ারম্যান
৫৮১৭৭ বার পঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলতি সপ্তাহেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: ইউজিসি চেয়ারম্যান

চলতি সপ্তাহেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: ইউজিসি চেয়ারম্যানবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, ইউজিসির নির্দেশনা না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইয়ার বা সেমিস্টার পরীক্ষা নিতে পারছে না। এক্ষেত্রে চলতি সপ্তাহেই ইউজিসির এক বৈঠক ডাকা হচ্ছে। এতে সরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বসে আছে। পরীক্ষা না হওয়ায় অন্য ইয়ারে প্রমোশন পাচ্ছে না। আবার চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা না হওয়ায় চাকরির ক্ষেত্রে যেতে পারছে না। এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে কাজ করছে। সম্প্রতি তারা বৈঠকও করেছেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, খুব শিগগিরই হয়তো তারা আরেকটি বৈঠক ডাকবেন। সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইউজিসিকে জানাবেন। পরে ভর্তি পরীক্ষার বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেছেন, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি পরীক্ষার বিষয়ে জানিয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা চিন্তা করা হচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়া যাবে কিনা অথবা অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা- এমন অনেক বিষয় নিয়েই ভাবছি আমরা।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা সবাই ভিন্ন এক পরিস্থিতি পার করছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সামনে আরও সময় রয়েছে। ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার পরে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে করোনার কারণে সেশনজট শুরু হচ্ছে। এগুলোতে অনলাইনে ক্লাস নিতে সমস্যা না হলেও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়েও একটি বৈঠক ডেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”

আর্কাইভ