সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম গ্লোব বায়োটেক এর ভ্যাকসিন
প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম গ্লোব বায়োটেক এর ভ্যাকসিন
‘ব্যানকোভিড’ ভ্যাকসিন প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছে গ্লোব বায়োটেক। এ জন্য কোনো ভ্যাকসিনের মডেল কপি করা হচ্ছে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সম্প্রতি গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বিশ্বে প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানায় মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।
এর আগে, গত ২ জুলাই সংবাদ সম্মেলনে দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।
ওই সময় জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণীদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্ন হয়। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।






ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী 