সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-স্লোগানে উত্তাল রাজপথ
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-স্লোগানে উত্তাল রাজপথ
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করা হচ্ছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদের পাশাপাশি সিলেটে এমসি কলেজে নববধূকে ধর্ষণের ঘটনার বিচার দাবি করেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। ধর্ষকদের আশ্রয়দাতাদেরও সাজার আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। বিচারের দীর্ঘসূত্রিতা যেন না হয় সেই দাবিও করা হয় বিক্ষোভ থেকে।
এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি জওহর লাল রায় বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিকেল ৪টায় লাঠি মিছিল করা হবে।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘এখানে কয়েকটি সংগঠন মিলে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে। তবে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেওয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
রোববার (৪ অক্টোবর) রাতে ওই নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বেগমগঞ্জ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া, ঢাকা থেকে প্রধান আসামি বাদল ও নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।






ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 