শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » » ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি: দুদক চেয়ারম্যান
প্রথম পাতা » » ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি: দুদক চেয়ারম্যান
৭৬৫৮৭ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি: দুদক চেয়ারম্যান

 ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি: দুদক চেয়ারম্যানদুদক চেয়ারম্যান বলেন, ‘ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি। না চাইলে যেমন ভিক্ষা পাওয়া যায় না, তেমনি না চাইলে ঘুষও পাওয়া যায় না। কেউ কখনো জোড় করে ঘুষ দেয় না।’

জাতীয় পরিচয়পত্র থাকলে কর ফাইলও থাকবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার রাজধানীর মালিবাগে বিসিএস (কর) একাডেমি আয়োজিত দুদক কর্মকর্তাদের ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স’ ও উপকর কমিশনারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর ও প্রশাসন) আরিফা শাহনা।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলে ট্যাক্স ফাইল থাকতে হবে। আয় থাকুক আর নাই থাকুক এনআইডি থাকলে সাবার ট্যাক্স ফাইল থাকবে। কর দিতে হবে এমন কোনো কথা নেই। আমি চাই, করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ুক।’

তিনি বলেন, ‘দেশে ২০ থেকে ২৫ লাখ মানুষ ট্যাক্স রিটার্ন দেয়। এটা জাতীয় লজ্জা। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। করযোগ্য আয় না থাকলে কর দেওয়ার দরকার নেই। কিন্তু কর ফাইল কেন থাকবে না।’

ট্যাক্সের বকেয়া অর্থ না দেওয়া এক ধরনের দুর্নীতি- এমন মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, ‘করের বকেয়া অর্থ না দেওয়া এক ধরনের দুর্নীতি। কারণ এটা জনগণের হক। সে হক না দেওয়াটা এক ধরনের আত্মসাত।’

তিনি বলেন, ‘আমি জানি না, কর কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করার ক্ষমতা নেই। যদি না থাকে বর্তমান আইন অবশ্যই পরির্তন হওয়া উচিৎ। কর কর্মকর্তাদের সিজ ও গ্রেপ্তার করার ক্ষমতা থাকা উচিৎ।’

অনুষ্ঠানে দুদক মহাপরিচালক এ কে এম সোহেল, এনবিআর সদস্য মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে এনবিআরের ৩৫ জন ও দুদকের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন।



এ পাতার আরও খবর

এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
মহান শিক্ষা দিবস আজ মহান শিক্ষা দিবস আজ
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে

আর্কাইভ