শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষাঙ্গন | স্বাস্থ্য » শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষাঙ্গন | স্বাস্থ্য » শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী
৬৮২১২ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রীকরোনা ভাইরাসের কারণে চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে ফেরানোর বিষয়ে দেশটির সাথে সরকারের আলাপ হয়েছে। তাদের ফেরানোর জন্য বিশেষ বিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত আনতে সরকার প্রস্তুত। আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি, তারা দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন তাদের পর্যবেক্ষণ করবে। এই দুই সপ্তাহ ওই প্রদেশে কোনো বিদেশিকে প্রবেশ ও বেরোতে দেবে না। সুতরাং দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে তারা সিদ্ধান্ত জানাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েব পেজও খুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে পর্যবেক্ষণে রাখব। বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেব। তারা কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে।

চীন ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, এটা অজানা এক ভাইরাস। এখনো এ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই চীন ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে।

করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই ভাইরাস রোধে বাংলাদেশ সতর্ক অবস্থায় রয়েছে। বিমানবন্দরসহ প্রয়োজনীয় জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনেক চীনা কর্মী জড়িত রয়েছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে।

এজন্য কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ

আর্কাইভ