শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

Shikkha Bichitra
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে | স্বাস্থ্য » চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে সরকার
প্রথম পাতা » দেশজুড়ে | স্বাস্থ্য » চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে সরকার
৪৬৫৭৩ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে সরকার

চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে সরকারকরোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে সরকারের পক্ষ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে আপাতত দেশটিতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার।

মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক অনুষ্ঠান থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, ‘আমরা এ মুহূর্তে বাংলাদেশিদের চীন ভ্রমণে নিরুৎসাহিত করছি। যদিও কোনো রেস্ট্রিকশন দেইনি। তবে আমরা সতর্ক থাকব।’

মন্ত্রী বলেন, ‘চীনের উহান যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে সেখানে আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী থাকেন। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের ফেরাতে বিমানও প্রস্তুত করেছি। চীনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা জানিয়েছে এখনই তাদের আসতে দেবে না। তাদের পর্যবেক্ষণে রাখবে।’

ড. মোমেন বলেন, ‘উহানে এখন সবকিছু বন্ধ। কাউকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ মার্কেটে নিয়ে যায় আবার নিয়ে আসে। চীন বলছে, ১৪ দিন তারা কোনো দেশের লোককে ওই এলাকা ছাড়তে দেবে না। ভারত-আমেরিকাও নিজেদের নাগরিকদের ফেরত নেওয়ার আবেদন জানিয়েছে। তাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। চীন বা দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে আসবে তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশ বা স্থান থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’



এ পাতার আরও খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে

আর্কাইভ