শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্য » সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশ
প্রথম পাতা » স্বাস্থ্য » সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশ
৮৮০৯৯ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশ

সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশসম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীর সদস‌্য এবং তাদের স্বজনদের পাশাপাশি বেসামরিক রোগীদেরও চিকিৎিসার সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে সভাটি হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪তলা বিশিষ্ট আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বৈঠকে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজের অবকাঠামোগত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় প্রকল্পটি সংশোধিত আকারে ডিপিপি প্রণয়নের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী

আর্কাইভ