বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » ইন্টেলের বোর্ড চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক
ইন্টেলের বোর্ড চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাককে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ইনটেলের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ইনটেল নিউজরুমের এক বিবৃতি অনুযায়ী, অ্যান্ডি ব্রায়ান্টের জায়গায় আসছেন ওমর। সাত বছর দায়িত্ব পালনের পর সরে যাচ্ছেন ব্রায়ান্ট।
বর্তমানে ইনটেলের সাপ্লাই চেইন সংকটে রয়েছে, যা কোম্পানির প্রসেসরের লাইনে ঘাটতি তৈরি করেছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক ওই প্রতিষ্ঠানটি বলছে, দ্রুত বোর্ড চেয়ারম্যানের পদে পরিবর্তন কার্যকর করা হবে।
৬৪ বছর বয়সী ওমর মেডট্রনিক নামের একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। ইনটেলে নিয়োগের পর তিনি মেডট্রনিকের পদ থেকে সরে দাঁড়াবেন।
মেডট্রনিকসের ওয়বেসাইট অনুযায়ী, ওমর বাংলাদেশে বড় হয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন। এ ছাড়া তিনি এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য।






ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী 