ঢাকা থেকে দুই মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা থেকে দুই মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অবস্থানরত পরিবহন শ্রমিকরা সরে গেলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে ধর্মঘট করেছিলেন পরিবহন শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ তুলে দেওয়া হয়েছে। কোথাও কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি মহাসড়ক সচল আছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
এদিকে, যান চলাচল শুরু হলেও গণপরিবহনের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে হাজারো মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার যান চলাচল শুরু হওয়ার পর কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।







নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর 