পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গতকাল দুপুর ১টার দিকে ১৬ ও ১৭ নম্বর পিলারে বসানো হয়েছে ১৬তম স্প্যান। আর এই স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ২৪শ’ মিটার দৃশ্যমান হলো।
মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩-ডি স্প্যানটি মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে বহন করে নিয়ে যাওয়া হয় পিলারের কাছে। এরপর স্প্যানটি পিলারের ওপর বসানোর জন্য লিফটিং হ্যাঙ্গার প্রক্রিয়া শুরু করবে। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানিয়েছেন, নদীর গতিপথ স্বাভাবিক থাকায় স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। এদিকে, এর আগে গত ১৪ই অক্টোবর জাজিরা প্রান্তের ২৩-২৪ নম্বর পিলারের ওপর বসানো হয় ১৫তম স্প্যান। ১৫তম স্প্যান বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হয়েছিলো। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান।
পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মাসেই আরো ২টি স্প্যান বসানো হবে। সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আগামী ২০২১ সালের জুন-জুলাই মাসে সেতুর কাজ শেষ হবে।







বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ 