শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি
৯২৩৯২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং চীনের পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে ইলিশ ও শোল মাছের উৎপাদন এবং রপ্তানি নিয়ে গবেষণায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব এতে সভাপতিত্ব করেন। চুক্তি স্বাক্ষর এবং আলোচনা অনুষ্ঠানে চীনের পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী পরিচালক অধ্যাপক ড. জিনপিং জুহুসহ প্রতিষ্ঠানের ৫ জন গবেষক এবং চীনের নিউট্রিয়েরা গ্রুপের পরিচালক ইয়াং ইয়োং উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অ্যাকোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. এ কে শাকুর আহম্মদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নূরুল হায়দারসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক। অনুষ্ঠানে ইলিশ নিয়ে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এসময় অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও বিদেশে মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে। তাই ইলিশসহ শোল জাতীয় মাছ রপ্তানিতে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে নতুন নতুন গবেষণা ও যেসব দেশ মাছ রপ্তানিতে এগিয়ে তাদের সাহায্য গুরত্বপূর্ণ। চীন মাছ রপ্তানিতে বিশ্বে প্রথম। অতএব তাদের সহযাগিতায় মাছের গবেষণা ও রপ্তানিতে বাংলাদেশ নতুন দিক উন্মোচন করবে।



এ পাতার আরও খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে

আর্কাইভ