বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্য » সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব: তাজুল ইসলাম
সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব: তাজুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জনসচেতনতা বৃদ্ধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বারডেম মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’।
তিনি বলেন, ডায়াবেটিস আমাদের সুন্দরভাবে জীবনযাপনকে ব্যাহত করে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এজন্য সার্বিক সচেতনতার পাশাপাশি পরিমিত খাবার গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।’
ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যখন কীটনাশক ছিটানোর চেয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছি তখন ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। ’
তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান কার্যক্রমে এ রোগের প্রতিকার ও প্রতিরোধে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তি করার আহবান জানান।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. ফারুক পাঠান এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জাফর এ লতিফ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব অধ্যাপক মো. সাইফ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ, যা ২০৪০ সাল নাগাদ ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ডা. মোহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠিত বারডেম ৫০ হাজার রোগীর কথা চিন্তা করে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সেখানে রেজিস্টার্ড ডায়াবেটিস রোধীর সংখ্যা প্রায় ৬ লক্ষ। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই এক বা একাধিক ডায়াবেটিস রোগী রয়েছে।’
বক্তারা জাতীয় ডায়াবেটিস প্রতিরোধ নীতি ২০১৩ বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।






ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী 