শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
![]()
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার নিরাপত্তার বিষয়টিকেও তত বেশি গুরুত্ব দিতে হবে। সাইবার ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা জরুরি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই আমরা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সারাদেশে সংশ্লিষ্টদের সাইবার নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
কর্মশালায় সাইবার নিরাপত্তা, সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধের আইনগত কাঠামো নিয়ে তিনটি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে আলোচনা করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 