বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন » সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
![]()
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদান করা সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাউশি।
মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা এক স্মারকে এসব তথ্য চাওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের গত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দিতে হবে। একই সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক—এমন মর্মে প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া প্রত্যয়নপত্রও জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহক মারফত হার্ডকপির দুই সেট করে মাউশিতে পাঠাতে হবে।






একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মহান শিক্ষা দিবস আজ
ডায়রিয়া হলে যা যা করবেন
তরুণরাই আগামীর স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়বে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে? 