বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ | শিক্ষা » ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
![]()
জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্যে ভুল থাকায় যেসব শিক্ষক-কর্মচারী ১১ মাস ধরে বেতন পাননি, তাদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত বেতন-বোনাস জমা দেওয়ার অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনআইডির তথ্যে ভুল থাকার কারণে যেসব শিক্ষক-কর্মচারী আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস থেকে বঞ্চিত হয়েছেন, তাদের ওই এক বা একাধিক মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।’
মাউশি জানিয়েছে, ‘যথাসময়ে বিল সাবমিট করার পরও ব্যাংকের তথ্য ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে (বাউন্স ব্যাক) তাদের বকেয়া হিসেবে বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই। EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য প্রদান করলে পুনরায় তাদের বাউন্স ব্যাক হওয়া অর্থ পাঠানো হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর-২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন ২০২৬ মাসের বকেয়া মাসওয়ারী সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’






ব্র্যাকে চুক্তিভিত্তিক নিয়োগ, ছুটি সপ্তাহে দুই দিন
বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
মীনা বাজারে অফিসার নিয়োগ, অনলাইনে আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
একাধিক পদে জনবল নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগে ১৯ নির্দেশনা
সরকারি চাকরির বয়সসীমায় ২১ মাস ছাড় 