শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দেশজুড়ে » বিপিও খাতে ৬৫ হাজার কর্মসংস্থান তৈরিতে কাজ করেছে বাক্কো
প্রথম পাতা » দেশজুড়ে » বিপিও খাতে ৬৫ হাজার কর্মসংস্থান তৈরিতে কাজ করেছে বাক্কো
৮১২ বার পঠিত
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিও খাতে ৬৫ হাজার কর্মসংস্থান তৈরিতে কাজ করেছে বাক্কো

---

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২২-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে সংগঠনটির ইফতার মাহফিলে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ৩১ মার্চ নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির নাম পরিবর্তনেরও ঘোষণা দেওয়া হয়। এখন থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের বদলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) নামে পরিচিত হবে সংগঠনটি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বিপিও খাতে প্রায় ৬৫ হাজার কর্মসংস্থানের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে বাক্কো।

বাক্কোর নতুন সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্প এখন শুধু কল সেন্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের সহযোগিতায় বর্তমানে বিপিওশিল্পের কাজের পরিধি অনেক বেড়েছে। আর এ কারণেই সংগঠনটির নতুন নাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং রাখা হয়েছে।

বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, সংগঠনের সব সদস্যের উন্নয়নের মাধ্যমেই বিপিওশিল্পের উন্নয়ন সম্ভব। সংগঠনের নামের সঙ্গে কন্টাক্ট সেন্টার যুক্ত করার ফলে এখন থেকে মুঠোফোনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং খুদে বার্তাসহ বিভিন্ন মাধ্যম কাজে লাগিয়ে গ্রাহকসেবা দেওয়া যাবে।

বাক্কোর ১২ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মো. আবুল খায়ের (জ্যেষ্ঠ সহসভাপতি), তানভীর ইব্রাহিম (সহসভাপতি), তানজিরুল বাসার (যুগ্ম সাধারণ সম্পাদক) ও আমিনুল হক (অর্থ সম্পাদক)। পরিচালক হয়েছেন রাশেদ নোমান, আবু দাউদ খান, ডা. তানজিবা রহমান, কাওসার আহমেদ, মুসনাদ ই আহমেদ ও মো. ফজলুল হক।



এ পাতার আরও খবর

তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন

আর্কাইভ