রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে তিনটি কক্ষের চার-পাঁচটি কম্পিউটার, জরুরি কাগজপত্র, আসবাবপত্রসহ জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। আগুনের প্রচণ্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় তিনটি কক্ষের চার-পাঁচটি কম্পিউটার, আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া কক্ষগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় ডিনস রুম, এমআইএস রুম ও একটি খালি কক্ষ।
নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রশাসনিক ভবনের তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ জন সদস্য কাজ করেন।
ওই সময় আগুনের প্রচণ্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
আফসার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরবর্তী করণীয় সম্পর্কে মতামত প্রদান করবে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 