রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » » কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দুইজন আটক
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দুইজন আটক
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) রাতে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদেরকে ভাস্কর্য ভাংচুরের অভিযোগে আটক করা হয়। আজ রোববার (৬ ডিসেম্বর) প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের দুজনকে শনাক্ত করা হয়। পরে মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে প্রেস বিফ্রিংয় করে বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ওই ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন।






বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
মহান শিক্ষা দিবস আজ
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের 