শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » আজ অবসরে যাচ্ছেন গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন
প্রথম পাতা » » আজ অবসরে যাচ্ছেন গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন
৬০৫৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ অবসরে যাচ্ছেন গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন

আজ অবসরে যাচ্ছেন গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাে. আকরাম-আল-হােসেন বিদায় নিচ্ছেন আজ। আগামী ৩১ অক্টোবর তার শেষ কর্মদিবস হলেও শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ অফিস করবেন তিনি। ইতিমধ্যে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে তার অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে তাঁর অনুকুলে ১৮ আঠারাে মাসের মূল বেতনের সম পরিমাণ অর্থসহ এক বছরের অবসর-উত্তর ছুটি বা পিআরএলও মঞ্জুর করার কথা জানানো হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এর আগে গত ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী খন্দকার ফেরদৌসি আক্তার একজন গৃহীনি। আকরাম-আল-হোসেন এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মো. আকরাম-আল-হোসেন ১৯৬১ সালের ১ নভেম্বর মাগুরা জেলার সদর উপজেলার হাজিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. আলতাফ হোসেন। তিনি হাজিপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এবং পরবর্তীতে হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, ভূমি হুকুম দখল কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব, একান্ত সচিব, অর্থ বিভাগের উপ-সচিব, জাতীয় সংসদের উপনেতার একান্ত সচিব এবং স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৬ সাল হতে ২০১৮ সালের ৮ মে পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৮ সালের ৯ মে হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।



এ পাতার আরও খবর

ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী

আর্কাইভ