শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবির একাদশ সমাবর্তন
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবির একাদশ সমাবর্তন
৯৮৩২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবির একাদশ সমাবর্তন

শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবির একাদশ সমাবর্তনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন হবে আগামী শনিবার।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, একাদশ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও চারুকলা অনুষদের ৩ হাজার ৪৩১ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন। এছাড়া, এমবিবিএস ও বিডিএস ডিগ্রির জন্য ৬৩৪ জন নিবন্ধন করেছেন।

তিনি জানান, সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৬টি উপ-কমিটি কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ কাজ করবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক

আর্কাইভ