শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | মেলা » মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী র‍্যাগ ডে
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | মেলা » মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী র‍্যাগ ডে
৮১৮৮২ বার পঠিত
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী র‍্যাগ ডে

<small>মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে</small> কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী র‍্যাগ ডেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বাদশ ব্যাচের তিন দিনব্যাপী র‍্যাগ ডে উৎসব আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবারের র‍্যাগ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বৃত্ত ১২’।

র‍্যাগ ডে উৎসব আয়োজনে ইএসআরএম বিভাগের শিক্ষার্থী দেওয়ান মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসানকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিন দিনব্যাপী র‍্যাগ ডে উৎসবের প্রথম দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন র‍্যাগ ডে উদ্বোধন করবেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস উৎসব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন বুধবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটিকা, স্টেজ পারফর্মেন্স, নৃত্য ও গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা। তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে আনপ্লাগড মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ বুধবার সাংস্কৃতিক সন্ধ্যা এবং বৃহস্পতিবার অন্বেষণ, সিএনভি এবং নেমেসিস ব্যান্ডের কনসার্ট।

এদিকে, ‘বৃত্ত ১২’ র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস ও আশেপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। র‍্যাগ উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে নানা আয়োজন।



এ পাতার আরও খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে

আর্কাইভ