রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা
আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা
১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) পরীক্ষা ফের পিছিয়েছে। এর আগে পরীক্ষাটি ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর করা হয়েছিল।
১২ নভেম্বরের জেএসসি গণিত পরীক্ষা পরিবর্তিত হয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জেডিসি’র গণিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসি’র গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে তা পিছিয়ে ১২ নভেম্বর করা হয়। ঝড়ে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও প্লাবনও হয়েছে। এসব কারণে ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা পিছিয়ে ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের জেডিসি পরীক্ষা পিছিয়ে ১৫ নভেম্বর সকাল ৯টায় করা হয়েছে।’
![]()






বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ 