শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » আজ থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা
প্রথম পাতা » দেশজুড়ে | মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » আজ থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা
১৭৪৯ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

আজ থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষাআজ ২ অক্টোবর (শনিবার) থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সকাল ১০টায় বিদেশের নয়টিসহ সারাদেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। এবার সর্বমোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এরমধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী।

প্রথমদিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকল ও প্রশ্নফাঁসমুক্ত হবে এ পরীক্ষা। গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে অসাধুরা বাবা-মা ও পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়ার পরিস্থিতি তৈরি করে। তাই অভিভাবকদের বলব সন্তানকে অনৈতিকতার পথে নেবেন না। তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলুন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নেয়া হচ্ছে এই পরীক্ষা। এরমধ্যে প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ড পরীক্ষা নিচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ২৩ লাখ ৯৭ হাজার ৫৬০ জন। বাকিরা অনিয়মিত।

গত দশবছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকা মহানগরের বাইরের পরীক্ষা কেন্দ্র কেরাণীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।



এ পাতার আরও খবর

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ

আর্কাইভ