কাল থেকে শুরু হচ্ছে ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম
কক্সবাজারে ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন ডেনমার্ক ও বাংলাদেশের ৫৩ তরুণ। দ্য আর্থ সোসাইটির আয়োজনে ২ নভেম্বর (শনিবার) থেকে মোটেল উপলে অনুষ্ঠিত হবে ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। এতে ডেনমার্ক থেকে অংশ নিবেন ২৬ তরুণ-তরুণী। আর বাংলাদেশ থেকে অংশ নিবেন ২৭ জন তরুণ-তরুণী।
ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ মামুন মিয়া বলেন, ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর মাধ্যমে বিশ্বের সকল তরুণদের মধ্যে চিন্তা এবং বিভিন্ন কার্যক্রমের সমন্বয় করা হবে। যাতে তরুণেরা বিশ্বের নানা সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, শরণার্থী সংকট উত্তরণের উপায় এবং বিশ্বকে কিভাবে এসকল সংকট থেকে মুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা, মতামত, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে দুই দেশের তরুণদের নিয়ে এই ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
আয়োজক সংস্থা জানান, ২ নভেম্বর থেকে শুরু হওয়া ইয়্যুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
রোহিঙ্গা ক্যাম্প ভিজিট, স্থানীয় গ্রাম ভিজিট, কর্মশালা, লোকাল ইয়ুথদের সঙ্গে মতবিনিময়, ক্যাম্পেইন প্ল্যানিং করা, দুই দেশের কালচারাল উৎসব। প্রোগ্রামের বিভিন্ন সেশনে এমপি নাহিম রাজ্জাকসহ প্রশাসন ও এনজিওর কর্মকর্তারা অংশ নিবেন।







ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 