শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি
২৮ বার পঠিত
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি

---

 

এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীরা চলতি বছর বিশেষ সম্পূরক পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। বিকল্প হিসেবে তাদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিয়ে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করার প্রস্তাবও দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরীক্ষার ফলের সঙ্গে উচ্চ মাধ্যমিকে প্রবেশের সুযোগ, ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা এবং পরবর্তী জীবনের প্রস্তুতি ঘনিষ্ঠভাবে জড়িত। তাই এ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা, অনিশ্চয়তা এবং শিক্ষাজীবনে এক বছর পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছে।

শিক্ষার্থীদের মতে, একটি পরীক্ষায় ব্যর্থতার কারণে কারও মেধা, সামর্থ্য কিংবা ভবিষ্যৎ সম্ভাবনার অবসান ঘটে না। বরং শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠা, নিজেদের যোগ্যতা পুনরায় প্রমাণ করা এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা একটি দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার অন্যতম কর্তব্য।

তারা আরও জানায়, প্রচলিত নিয়মের বাইরে কোনো বিশেষ সুবিধা আদায় করা তাদের উদ্দেশ্য নয়। বরং শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি ও বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে মানবিক, কার্যকর এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে। প্রথমত, এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে চলতি বছরই বিশেষ সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফল উন্নত করে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করে তারা।

দ্বিতীয় দাবিতে বিশেষ সম্পূরক পরীক্ষার সিলেবাস, নম্বর বণ্টন, প্রশ্নের ধরন, মূল্যায়ন প্রক্রিয়া এবং পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দ্রুত প্রকাশের আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা জানায়, এসব বিষয়ে আগেভাগে স্পষ্ট নির্দেশনা দেওয়া হলে পরীক্ষার্থীরা পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাবে।

তৃতীয় দাবিতে পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রেখে সময়সূচি প্রকাশ এবং পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়। এর ফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে বলে মনে করছে তারা।

চতুর্থ দাবিতে বিশেষ সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবিও জানায় তারা।

পঞ্চম দাবিতে সম্পূরক পরীক্ষা আয়োজন সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীরা। কোনো অনিবার্য পরিস্থিতিতে চলতি বছর বিশেষ সম্পূরক পরীক্ষা নেওয়া না গেলে এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্যদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা।

শিক্ষার্থীরা বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় এবং সময়োপযোগী নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাদের শিক্ষাজীবনে এক বছর পিছিয়ে পড়ার আশঙ্কা হ্রাস করা সম্ভব। পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা যেতে পারে।

 



এ পাতার আরও খবর

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিকে ভর্তির আবেদন কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিকে ভর্তির আবেদন
প্রধানমন্ত্রীর নির্দেশনা: নতুন নীতিমালার আওতায় আসছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর নির্দেশনা: নতুন নীতিমালার আওতায় আসছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন  শুরু ১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই
৭০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা-উপজেলায়,বছরের শুরুতেই নতুন বই ৭০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা-উপজেলায়,বছরের শুরুতেই নতুন বই

আর্কাইভ