শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষা » মহান শিক্ষা দিবস আজ
প্রথম পাতা » দেশজুড়ে | শিক্ষা » মহান শিক্ষা দিবস আজ
৮৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহান শিক্ষা দিবস আজ

---

 

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে বৈষম্যমূলক শিক্ষানীতির প্রতিবাদে ছাত্রসমাজের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। শিক্ষার অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ওই আন্দোলনে আত্মত্যাগকারী শিক্ষার্থীদের স্মরণে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে মহান শিক্ষা দিবস পালিত হয়ে আসছে।

১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর পাকিস্তান সরকার শিক্ষাসচিব এস এম শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যের একটি শিক্ষা কমিশন গঠন করে। পরের বছর ২৬ আগস্ট কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। প্রতিবেদনে থাকা বেশ কিছু সুপারিশ তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে।

শরীফ কমিশনের প্রতিবেদনে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে অবাস্তব বলে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি স্বল্প ব্যয়ে শিক্ষা দেওয়ার বিরোধিতা এবং দুই বছরের ডিগ্রি কোর্সকে তিন বছর করার মতো সুপারিশও করা হয়। শিক্ষার্থীরা এসব প্রস্তাবকে সাধারণ মানুষের শিক্ষার সুযোগ সীমিত করা এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বাড়ানোর পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন।

১৯৬২ সালের আগস্টে কমিশনের সুপারিশের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সভা থেকে ১৭ সেপ্টেম্বর প্রদেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

হরতালের দিন শিক্ষার্থীরা রাজপথে নেমে পিকেটিং ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে নবকুমার হাইস্কুলের ছাত্র বাবুল নিহত হন। এ ঘটনায় বাসের কন্ডাক্টর গোলাম মোস্তফা ও গৃহকর্মী ওয়াজিউল্লাহ আহত হন। পরে ওয়াজিউল্লাহও মারা যান।

আন্দোলনে প্রাণহানির ঘটনা ছাত্রসমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয় এবং আন্দোলন নতুন গতি পায়। পরবর্তী সময়ে শরীফ কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন স্থগিত করা হলে ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা কমতে শুরু করে।

শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬২ সালের সেই ঐতিহাসিক আন্দোলন এবং এতে শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে মহান শিক্ষা দিবস পালন করা হয়। সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ও দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য।



এ পাতার আরও খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে

আর্কাইভ