মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দেশজুড়ে | স্বাস্থ্য » দেশে ২ কোটি ৮৫ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ
দেশে ২ কোটি ৮৫ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ

দেশে এ পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ করোনাভাইরাসের টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১২ লাখ ৪ হাজার ৬১৩ ও নারী ৮৪ লাখ ১১ হাজার ১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৪ লাখ ৪২ হাজার ১৬৯ ও নারী ৩৫ লাখ ২২ হাজার ৮৩১ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৯৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। এ ছাড়া মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭২ লাখ ৯৯ হাজার ৩৫ ও নারী ৪৫ লাখ ৫১ হাজার ৪৩৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৯১ হাজার ৯ জন প্রথম ডোজ ও ৫৩ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৯ লাখ ৫৪ হাজার ৩৮ জন পুরুষ ও নারী ২৫ লাখ ৩৬ হাজার ৯৭১ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪৪ হাজার ৯৯৭ ও নারী ২০ লাখ ১৪ হাজার ৪৬৮ জন।
এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৯৬৬ এবং নারী ১৪ হাজার ৭৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৬ হাজার ৮৭ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ১২০ এবং নারী ৭ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৪৬ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৪৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ২২ হাজার ৪৩০ জন নিবন্ধন করেছেন।






ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 