একদিনে ভ্যাকসিন নিলেন ৪ লাখ ১৮ হাজার মানুষ

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচির আওতায় রোববার ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ২৯১ জন মানুষ।
এরমধ্যে প্রথম ডোজ রয়েছে ২ লাখ ১৮ হাজার ৫১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ২৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন।
শুধু রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮১৫ জন। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।
সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২ হাজার ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮০১ জন। মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৩ হাজার ৫৭৭ জনকে।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।







ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 